Posts

Showing posts from March, 2021
Image
    সু চি প ত্র একক কবিতা:-এক কবি কেদারনাথ দাস  কবি অধীরকৃষ্ণ মন্ডল  কবি অর্ণব আশিক  কবি শান্তনু ভট্টাচার্য  কবি মোনালিসা রেহমান  কবি সাকিল আহমেদ  কবি রুদ্র হাসান  কবি সুনেন্দু পাত্র  কবি শেখ সাদী মারজান  কবি চন্দন দাস  কবি শকুন্তলা স্যান্যাল কবি সুরজিৎ প্রামানিক  কবি শরিফুজ্জামান পল  কবি রাজীব পাল  কবি জামিল আহমেদ  কবি সুকুমার মিস্ত্রী  কবি কাজী শাহজাহান সবুজ  কবি কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়। গুচ্ছ কবিতায় :- কবি ফিরোজ শাহ কবির সঙ্গে ব্যাক্তিগত স্মৃতিচারণে :- ∆∆কবিতা সতীন পছন্দ করে না:কবি বাসুদেব দেব   ∆   দীপক হালদার   একক কবিতা:-দুই কবি মলয় রায়চৌধুরী  কবি আসাদ চৌধুরী  কবি অনন্ত দাশ  কবি শংকর চক্রবর্তী কবি নমিতা চৌধুরী  কবি মণিশঙ্কর। **একান্ত আলাপচারিতায়:- ষাট দশকের  অন্যতম স্বতন্ত্র স্বরের কবি ও মহাকবিতার জনক  কবি পবিত্র মুখোপাধ্যায়ের সঙ্গে  একান্ত সাক্ষাৎকারে  কবি সপ্তর্ষি রায়। দু'টি কবিতা:-এক কবি এস মনিরুদ্দিন  কবি প্রাণজি বসাক...

সম্পাদকীয়

Image
  কিছু বলা কথা.... দূরে মেঠোপথ ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে শেষ বিকেলের রোদ।তীব্র দহনের শেষে সূর্যাস্তের ফাগ। কবিগুরু রবীন্দ্রনাথ এমন দৃশ্যে কী লিখতেন ভাবছি না। কিংবা একবারের জন্য মনে করতে চাইছি না কবি জীবনানন্দ দাশ এরকম আবহে কতটা বেসামাল হতে পারতেন মানসিকভাবে।ভাবছি কেবল এই বসন্তের শুভেচ্ছা সফরে আমরা সকলে যতটা না আনন্দিত, আনমনা । তার থেকেও বেশি নানা ছন্দে(!) পীড়িত, আতঙ্কআবিষ্ট। তবু, বসন্ত তো বসন্ত-ই.... সকলেই বুঝি ' বসন্ত ' অর্থে নতুন করে উন্মোচন। পুরানো সব কিছু ফেলে দিয়ে নতুনের আবাহন।পূর্ণ হয়ে ওঠা, সার্বিকভাবে।আর, সেই পরিপূর্ণতার পথ ধরে আপনাদের প্রিয় পত্রিকা ' নৌবত ' তার চতুর্থ সংখ্যা নিয়ে পা রাখল আপনাদের দরজায়। আশা করি, আগের মত সে ভালবাসার ছোঁয়া থেকে বঞ্চিত হবে না। তবু তো একটু হলেও খটকা থেকে যায়! কারণ, বাংলা ছোট পত্র-পত্রিকা নিয়ে স্বদেশ-বিদেশে যা হয় বা হচ্ছে তার জন্য কে বা কারা দায়ী সে প্রশ্ন তোলা অবান্তর।অথচ, দুই বঙ্গে কখনো কখনো এদের (এঁদের) প্রতি যে  আচরণ নেমে আসে তা অত্যন্ত নিন্দনীয়। তাই.... পাশাপাশি, এখন এদেশের অন্যান্য কয়েকটি প্রদেশের মত বাংলা প্রদে...

একক কবিতা

Image
  এ কক কবিতায়                                                         কবি কেদারনাথ দাস সিদ্ধান্ত বাঁকা চাঁদ নৌকো হয়েছে তার, মেঘে ভেসে ভেসে রূপকথা- শিশু ভয় দেখিয়েছে কুমারী মাকে যে কত ! বাবা কেন নেই সেই অভিমানে সে  পালায় আকাশে স্বপ্নের ঘোরে ! মা বলে , আয় খোকা, আমি তো রয়েছি ! কে যে বাবা তার সে কথা যে  একমাত্র জেনে আছে তাহার কুমারী মা ! হায় শিশু, চায় না সে যীশু হয়ে  ভালোবেসে দিগ্বিজয়ী হবে ! মেরীর সম্মানও তুমি পাবেনাকো নারী ... অগত্যা সাহসী হও,  ধরা দিক কামুক সে প্রেমিক প্রবর কবি অধীরকৃষ্ণ মন্ডল তোমার হাতের স্তব                আত্মমগ্ন রব হারিয়েছে কৃষ্ণ বাঁশি অথচ সাজানো কুঞ্জে বাতাসের রমণ গমন ঢেউ দুলিয়ে বল্গা স্রোতে শুধু অট্টহাস। ...