কবি প্রদীপ্ত সামন্ত

 দুটি কবিতায় 

                      কবি প্রদীপ্ত সামন্ত

তাপ্পি

তাপ্পি দিয়ে জীবন যাপন                                              এখানে ছেঁড়া,ওখানে ফুটো -                                  ফেলতে গিয়েও ফেলি না সেটা                                  ঘরের কোণে রদ্দি দুটো।

নিজে সারাই,দর্জি সারায়
সূঁচ সুতোতে তাপ্পি মারি -
বেশ কিছুদিন যেতে না যেতেই
ফুটো ছেঁড়া করছে জারি।

তাপ্পির পর তাপ্পি লাগে
ভরসা যে নাই টিকবে সেটা-
রাখতে ভালো তাপ্পি দিয়েই
তাপ্পি মারি অনেক ক'টা


সিদ্ধান্ত

অংক ভালো লাগতো না তাই
আর্টস লাইনে গিয়েছিলাম,
এধার ওধার না তাকিয়ে
ডিগ্রি ক'টা বাড়িয়ে ছিলাম।

বি.এ,এম.এ,করেছি বটে
ভরসা যে নেই ভবিষ্যতে;
চাকরি বাকরি নেই বাজারে
রাজনীতির ঐ প্রেক্ষাপটে।

বিদেশে যাওয়ার চান্স মিললে
শুনেছি না'কি প্রচুর টাকা,
খুঁজলে পরে'ই চাকরি জোটে
বলেছিলেন বিমান কাকা।

অসৎ সবাই চারদিকেতে
আমি'ই কেন ভালো রব?
এধার ওধার ফাঁক ফোঁকলে
সত্য কথা কেন'ই কব?

অনেক কিছু'ই এই জীবনে
ঘটতে দেখি অনেক সময় -
চাকরি বাকরি নাই যদি পাই
ব্যবসাপাতি - এই যেন হয়!

Comments

Popular posts from this blog

কবি মণিশঙ্কর

কবি দেবাশিস মন্ডল