কবি অনন্ত দাশ
প্রতীক্ষায়
অন্তহীন প্রতীক্ষায় আছি জীবন মৃত্যুর কাছাকাছি তবু কি সময় একটু পাবে একবার দেখা দিয়ে যাবে
দিনটা যদি বা কেটে যায় রাত্রি আর ফুরাতে চায়না সিরিয়ালে বেঘোর সন্ধ্যায় ডেকে যায় অচেনা ময়না
একে যদি বলো পরকীয়া জানি তুমি হবেনা স্বকীয়া প্রেম তো আইন মানে না আনিমানি কিছুই জানেনা
সত্য কি জেনেছে শুধু রাধা আমার চারদিকে কেন বাধা

Comments
Post a Comment