কবি দেবাশিস সাহা

দুটি কবিতায়                                                          

কবি দেবাশিস সাহা

লাশফুল

রক্তের পাশে ফুল রেখো না
ফুল ভিজে গেলে
সংক্রামিত হবে গন্ধ

গন্ধের গভীরে 
জীবনের কুয়ো

লজ্জা পেয়ে
আমার মা আমার বোন
আমার বারবণিতা
ঝাঁপ দিচ্ছে কুয়োয়
নতজানু হচ্ছে মৃত্যুর কাছে

তুমি ফুল রেখো না
ওদের পাশে
জল্লাদের উল্লাসে
ওদের যেন ঘুম না ভেঙে যায়

যারা জেগে আছে 
তাদের ঘুম ভাঙাও
জেগে উঠুক
তাদের আগুন

ফুলের গন্ধ সংক্রামিত হলে
এই দেশ ভরে যাবে লাশফুলে


 গোল্লা

গোল্লার ভিতরে 
নিরন্ন মানুষের পা

সোস্যাল ডিসট্যান্স বজায় রেখে
পর পর গোল্লা

নিরন্ন মানুষের আশ্রয় 
এই গোল্লার গভীরে 

দূরত্ব রেখে
তুমি গোল্লার ভিতরে
ঢেলে দিচ্ছো টাকা, রেশন আর নীরবতা। 

Comments

Popular posts from this blog

কবি প্রদীপ্ত সামন্ত

কবি মণিশঙ্কর

কবি দেবাশিস মন্ডল