কবি অমিত কাশ্যপ

দুটি কবিতায়                                                                                          কবি অমিত কাশ্যপ










মনোময়বাবু

ভোর চলে গেছে, শান্ত সমাধিত্বের মতো 
এখনো বসে আছেন, এখন বসে থাকবেন 
যতক্ষণ প্রাণ চায়, মন চায়, চোখ খুলে 
আবার বন্ধ করে, অতীতকে সামনে করে 

কত প্রিয়মুখ, কত প্রিয়মুখ মনে করার চেষ্টা করেন 
অধরা, বহু চেষ্টা করেও আনতে পারেন না 
কষ্ট হয়, নানানভাবে হাতড়েও পারেন না 
ভোর চলে গেছে অনেকক্ষণ, স্থির

চারপাশ সংকীর্ণ এখন, দুলালবাবুর খবর 
গোবিন্দবাবু রাখেন না, কমলবাবু ব‍্যাগ ঝুলিয়ে বাজারে যান
কখন ফিরবেন মনোময়বাবু জানেন না 
আজকাল পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছে 


সঞ্চারী

সঞ্চারী হাত ধরে বলেছিল, এভাবে কতদিন 
হাতের তালুতে তখনও বিকেল
বিকেল এমন নরম আর মসৃণ আগে দেখিনি 
এই প্রথম এমন বিকেল দেখলাম 

মা'কে দাহ করে আর এক বিকেল দেখেছিলাম 
ঝাপসা ভীষণ, চোখের কোণ কি ভিজেছিল
মাটির দলার ভেতর নাভিকুণ্ড, সরা ভেসে গেল 
বিকেলের পরই এমন অন্ধকার, এমন চাপ চাপ

এভাবে রাস্তায়, পাড়ার মোড়ে মোড়ে 
এমন শান্ত অন্ধকার, জীবনে প্রথম দেখলাম 
জীবনে প্রথম তো কতকিছুই দেখেছি 
আজ এমন শান্ত অন্ধকার, ছাদহীন অন্ধকার 

Comments

Popular posts from this blog

কবি প্রদীপ্ত সামন্ত

কবি মণিশঙ্কর

কবি দেবাশিস মন্ডল