ফিরোজ শাহ

 



গুচ্ছ কবিতায়

কবি ফিরোজ শাহ


ব্রহ্মান্ড

প্লেটে

দুধকলা ভাত
কিছুক্ষন পর জেগে উঠল তিনজন

একটি গরু
ধানগাছ খেয়ে চলে যাচ্ছে কলাগাছের দিকে


ইস্ত্রি

দলামোচড়

জামার শরীরে দৌড়ে মাঠপাশ করে ইস্ত্রি
একটুখানি জিরোলে

জামার ঘ্রাণে
ধোঁয়ারা লাফিয়ে পড়ে চারিদিকে।


রকেট

গ্রামের কিশোরদল রকেট বানালো

অন্য পাড়ায় রক্তের গন্ধ পেয়ে 
ফড়িংদল
উড়ে যেতে যেতে খেয়ে ফেলল সেইসব রকেট।

Comments

Popular posts from this blog

কবি প্রদীপ্ত সামন্ত

কবি মণিশঙ্কর

কবি দেবাশিস মন্ডল