কবি সোমনাথ বেনিয়া

দুটি কবিতায়                                                            কবি সোমনাথ বেনিয়া


শর্তসমগ্র 

কোনো শর্ত নেই ফিরে যাওয়ার
মনন অস্থির হলে চিন্তাসূত্র কাঁপে
তখন খেপলা জালে মাছের ছটফটানি
বস্তুত অবেলায় গুটিয়ে থাকা স্থবির নৌকার পাল
জল বোঝে, হাওয়া বোঝে, চলন ও গমন থাকে
কোনো শর্ত নেই পিছুটানের
জানালা দিয়ে বেরিয়ে গেছে অন‍্যমনস্ক
মিথ‍্যা হোঁচট এসে চৌকাঠে দাঁড়ায়
দেখো, হাত পাখার হাওয়ায় দেবদূতের স্তুতিপর্ব
মাথা নিচু করার কোনো শর্ত নেই
জন্মবীজ অঙ্কুরিত হলে ছায়ার প্রশ্ন স্বাভাবিক ...


প্রচ্ছদ 

ফিরে যাওয়ার পথে সন্ধ্যা নামে
ঠোঁটের আলোচনা ঘুমের কণিকা, সহবতের ঝিমুনি
সরলরেখার উপর পিচ ঢেলে রাস্তা
উষ্ণতার ধোঁয়ায় ফুরফুরে মেজাজে ওভার ব্রিজ
এক জীবনে এতবার পরিযায়ী!
মাঝেমধ্যে থামা রুটিনের খোপে লাল দাগে
কোনো নির্জলার দিন থুতুর ক্রোড়পত্র
আপাদমস্তক দহন, পুড়ে যাচ্ছে জীবনযাত্রার প্রচ্ছদ
মার্জিনে পড়ে থাকে অনুক্ত স্বর
থিতিয়ে যাচ্ছে ধুলো হোঁচটের, ক্লান্তি বরাবর
নামহীন স্তবক ভাঙা ফেস্টুন, ঝুলছে হাওয়ায়
নিশ্বাসের বিরুদ্ধে কষ্টার্জিত স্বপ্নে ঘুমের বিস্তার ...

Comments

Popular posts from this blog

কবি প্রদীপ্ত সামন্ত

কবি মণিশঙ্কর

কবি দেবাশিস মন্ডল