কবি গৌতম হাজরা

দুটি কবিতায়                                                         

                       কবি গৌতম হাজরা















দু'একটা রঙীন

আর কিছু নয়, শুধু দু'একটা রঙীন
বাদবাকি সব ফিকে। 
ভোরের রাগিণী যখন ভেতরে দুলে ওঠে
তখন শুরু হয় ধুনুচি নাচ
দেখি চর্তুদিকে ঝরে পড়ছে তেলরঙ ঘাম
চকচকে রঙের ভেতরে। 

আর কিছু নয়, শুধু দু'একটা রঙীন
বাদবাকি সব ফিকে। 

বাগানের পাশ দিয়ে যখন রঙ ভেসে যায়
উড়ন্ত ভেলায়
তখন মনে হয় যেন সমুদ্র গর্ভ থেকে উত্থিত তরঙ্গমালা
যেহেতু সেখানে সুর নেই, গান নেই  শুধু 
ছন্দ ভেসে আসে
তাই তোলপড়ে উঠে আসে অন্তর্লীন রঙ
দারুণ উচ্ছাসে। 

আর কিছু নয়, শুধু দু'একটা রঙীন
বাদবাকি সব ফিকে! 
তাই রঙের রাস্তা পেরুতে পেরুতে আজও দেখি
মানুষের ঘর গেরস্থালি আর জনারণ্যের ভিড়ে
প্রাত্যহিক জীবনের দু'একটা রঙিণ

প্রাসঙ্গিক  এ শহরের অলিতে গলিতে! 


সন্দেহ

খ্যাপাটে ঘোড়ার মতো দৌড়োবে বলে স্পষ্ট নেমে এলে। 
দাঁড়ালে ছায়াময় পিপুলের নিচে
বুঝলে না, দৌড়ানো কি কঠিন গ্ৰামীণ মাটিতে
মুখ থুবড়ে পড়বার আগে গুনিনের কথা ভেবে নিলে! 

নাল খুলে রক্তাক্ত, একথাও ভাবোনি কোনোদিন
ভাবোনি হাঁটুতে চোট, বেহাল সে দশা
তবুও সন্দেহ নিয়ে হয়ে ওঠো খ্যাপাটে ঘোড়া
যদিও স্পষ্ট নয়, সীমান্তের মেঘ যেমন বৃষ্টি ঢালে খুব
অকারণে শ্বাস ফেলে বাজ ভর্তি আকাশ! 

Comments

Popular posts from this blog

কবি প্রদীপ্ত সামন্ত

কবি মণিশঙ্কর

কবি দেবাশিস মন্ডল