কবি নমিতা চৌধুরী
একক কবিতায় কবি নমিতা চৌধুরী
অদেখারকথা
কুয়াশা গভীর আলোবুকে তীর ছুঁয়ে শুয়ে ছিল নিষ্পাপ নদী
জল শিখিয়েছে ভাষা। ঢেউয়ে ঢেউয়ে লালিত সেই যাত্রাপথ যদি অন্ধ হয়ে যায়। অস্ফুট কান্নার খোঁজ রাখে না তো কেউ। জানে শুধু মাঝি ডিঙি নৌকাখানি জানে মাঠ গাংচিল খেতের ফসল ধূ ধূ বালুচরে মৃত শামুকের খোল কিছু চিহ্ণ রেখে যায়
তারপর লুপ্ত ইতিহাস নদীর সঙ্গে আর হয় না তো দেখা।

Comments
Post a Comment