কবি অনন্যা বন্দ্যোপাধ্যায়
নাচঘর
মেহেক ছুঁয়ে আছে আলোও বাতাস। ফাগুনের দৈবস্বর চৈত্রউদাস শোনে বসন্তের বজ্রনির্ঘোষ---। মজুরো নিয়েছে ওরা গুমখুন হনন মুদ্রায় মূর্ছনায় সতর্ক সাইরেন নাচরংয়ে নেশার খোয়াব ঘূর্ণিতে ঘনায়ত সুর ও আলাপ। আতর গুলাল ওরে আতঙ্ক বিছিয়ে রাখা গালিচা ফরাসে ত্রাসপদ্মে ফুটে ওঠে ঘুঙ্গুরের বোল।
নাচনি
নেচেই চলেছো সেই বেহুলা বিলাপ থেকে খাজুরাহো কোনারক রনথম্ভোরে মুদ্রা কৌশল ইশারায় মন্দিরে মন্দিরে তোমার প্রণয় প্রতিমা সুঠাম ভঙ্গিমার কাছে স্থির বসে ঋজুসুন্দর দগ্ধ প্রেমিক চোখে আলোকিত নাচঘর অলৌকিক মিথ পরিক্রমা
অন্ধ চোখের পূজা মোহ উপচারে, ক্লান্ত ওষ্ঠ পান করে অপ্রাকৃত বিষ অমৃতের লৌকিক মহিমা!

Comments
Post a Comment