কবি তাপস ওঝা


দুটি কবিতায়
                                                              
কবি তাপস ওঝা









বর্ণের প্রতীক হয়ে 

 
অনুরাগী বর্ণের প্রতীক হয়ে 
থেকে গেলে অনন্ত বিষে নীল বর্ণ হয়ে।
নিশ্চল সদাশিব                 শুয়ে থাকে
এই চরাচরে ।
আমিও বর্ণের মালা গাঁথি আজকাল,
আমার অহং নিয়ে আমি শুয়ে থাকি,
দরজা ভেজানো থাকে রাতে আর দিনে।

পরাজিত হতে হতে   নীল বর্ণে 
গোপন কন্দরে,
আমি এক ভুজঙ্গভূষণ !



চিরকাল যেমন পেতেছি 
 

অসময়ে আসতে দেখেছি
বিবেচক অপেক্ষাকে-
পুরনো ঘরের মধ্যে     চুপ করে
বসে আছে সে এখন!

উত্তেজনা নেই আমারও,
জানি, বসে থাকতে থাকতে একসময় 
সাংঘাতিক কান্ড ঘটে যাবে-
ঘর থেকে বাইরে বেরোবে 
               কুণ্ঠিত অপেক্ষা ।
আমি হয়তো তখন স্নান করতে করতে 
তলিয়ে যাচ্ছি ক্রমশ গভীরে।
ঘর পাততে জলের গভীরে-
চিরকাল যেমন পেতেছি।

Comments

Popular posts from this blog

কবি প্রদীপ্ত সামন্ত

কবি মণিশঙ্কর

কবি দেবাশিস মন্ডল