কবি দুর্গাদাস মিদ্যা
দুটি কবিতায় কবি দুর্গাদাস মিদ্যা
না কোনো দেবতার কথা বলবো না
বলবো মানুষের কথা
যে মানুষ বাড়িয়েছে
পৃথিবীর সম্মান।
অচল অটল পৃথিবীর বুকে
যে বা যারা দিয়েছে প্রাণের সন্ধান
সেই মানুষের কথা শোনাতে চায় প্রাণ।
ভালোবেসে যারা ফলিয়েছে ফসল
সোনার মাটিতে
ঘাঁটিতে ঘাঁটিতে শুধু সৈন্য সমাবেশ নয়
উড়িয়েছে যাঁরা শান্তির পারাবত
এই সুনীল আকাশে আমি
তাঁদের কথা বলতে চাই ভালোবেসে।
বুদ্ধ চৈতন্য অথবা যীশু
মানব শিশুকে যাঁরা দেবত্ব করেছেন
দান আমি আজ তাঁদের কথাব বলবো।
না কোনো দেবতার কথা নয়
মানুষ হয়ে আমি পেতে
চাই মানুষের পরিচয়
মিথ্যে অনুভব
বিষন্ন যতিচিহ্ন পার হয়ে ফিরে আসি ঘরে,বহুদিন পরে ।
থরে থরে সাজানো আদর ছুটে এসে হাত দুটি ধরে
হাজার আলোর রোশনাই জ্বলে ওঠে ঘরে।
সে সবকিছু মেকি নয় বুঝেছি অনেক দিনের পরে।
হৃদয় আসন সে তো শূন্য ছিল না কোনদিন
নানা দোলাচলে ঘুরেছি ফিরেছি নানা দেশে
অবশেষে বুঝেছি সব মিথ্যে অনুভব ।
আপনার যারা তারাই চিরকাল আপন হয়
বাকি সব মিথ্যে অনুভব
শুধুমাত্র পথের সঞ্চয়।

Comments
Post a Comment