কবি আসাদ চৌধুরী
একক কবিতায় কবি আসাদ চৌধুরী
বিপন্ন বিস্ময়
দুই দন্ড শান্তি দিয়ে বনলতা সেন
সোজা সাপটা বুঝিয়ে দিলেন
পুরুষের এর বেশি প্রত্যাশা
মোটেও ঠিক নয়।
এর আগে,ঢের ঢের আগে
বেশিক্ষণ না থাকার আশ্বাস দিয়ে
আমাদের সকলের ঠাকুর মশাই
গান বাঁধলেন
এসেছি দন্ড-দুয়ের তরে…
বুঝুন,সবটা জীবনের উপার্জন
দুই দন্ড মাত্র।

Comments
Post a Comment