কবি অরূপ পান্তি
দুটি কবিতায়
কবি অরূপ পান্তি
সূর্যদেশ
বুকের মধ্যে উথাল পাথাল সমুদ্র
ঢেউগুলি তার নিজস্ব অভিমান
অভিমানে পাড়ের বালি হচ্ছে খান খান
বুকের মধ্যে মস্ত বড় এক আকাশ
আদিগন্ত মেঘ বিদ্যুৎ তীব্র তুফান
মেঘলা দিনে আকাশের উথলা অভিমান
বুকের মধ্যে ব্যর্থতা ও অনন্ত নীরবতা
ডানাকাটা মন পাখির গভীর হা হুতাশ
আনন্দ নেই কোন, কেবলই বিষ বাতাস
বুকের মধ্যে অনেক স্বপ্ন ও ঠিকানা
রাখালিয়া বাঁশি, অন্ধবিশ্বাস অহংকার
শশান ঘাটে পোড়াকাঠে জীবন আবিষ্কার
বুকের মধ্যে মায়ের মুখ, তীর্যক আলো
সেই স্ফুলিঙ্গ নিয়ে নিভন্ত আগুন জ্বালো
প্রতিবাদের অগ্নি ধারায় সূর্য দেশ গড়ো
অভিমানে পাড়ের বালি হচ্ছে খান খান
বুকের মধ্যে মস্ত বড় এক আকাশ
আদিগন্ত মেঘ বিদ্যুৎ তীব্র তুফান
মেঘলা দিনে আকাশের উথলা অভিমান
বুকের মধ্যে ব্যর্থতা ও অনন্ত নীরবতা
ডানাকাটা মন পাখির গভীর হা হুতাশ
আনন্দ নেই কোন, কেবলই বিষ বাতাস
বুকের মধ্যে অনেক স্বপ্ন ও ঠিকানা
রাখালিয়া বাঁশি, অন্ধবিশ্বাস অহংকার
শশান ঘাটে পোড়াকাঠে জীবন আবিষ্কার
বুকের মধ্যে মায়ের মুখ, তীর্যক আলো
সেই স্ফুলিঙ্গ নিয়ে নিভন্ত আগুন জ্বালো
প্রতিবাদের অগ্নি ধারায় সূর্য দেশ গড়ো
সুন্দর
তোমার হাসি পর্বের আচরণগুলো অদ্ভুত
প্রশ্ন কর " তোমাকে কেমন দেখতে লাগছে?
প্রশ্নের উত্তর দিতে গেলে তো দেখতে হয়
আসলে তোমার একটা ভয়
অত্যন্ত রূপসচেতন তুমি
জানতে চাইছো বয়সের ছাপ পড়েছে কিনা
প্রত্যেকটি বয়সের একটি রূপমাধুর্য থাকে
তুমি মানতে চাও না, সুন্দর নিয়ে বাঁচার ব্রত
তাহলে সুন্দরতা তোমার ধর্ম ও বর্ম
ক্ষনিকের যাপন যাত্রায় হাঁটু মুড়ে বসি
মৌন সম্মতি ছিল বসন্ত সমাগমে
আত্মসমর্পনে ও এত সুখ?
এখন দূরে যাক হিসেব-নিকেশ
দূরে যাক মন খারাপের কাল
বৃষ্টি ছড়া বৃষ্টির গল্প বলো
তৃষ্ণার্ত চোখে তাকিয়ে দেখি
প্রশমিত আলোয় সুন্দর থেকে
সুন্দরতম হয়ে উঠছো তুমি।।
প্রশ্ন কর " তোমাকে কেমন দেখতে লাগছে?
প্রশ্নের উত্তর দিতে গেলে তো দেখতে হয়
আসলে তোমার একটা ভয়
অত্যন্ত রূপসচেতন তুমি
জানতে চাইছো বয়সের ছাপ পড়েছে কিনা
প্রত্যেকটি বয়সের একটি রূপমাধুর্য থাকে
তুমি মানতে চাও না, সুন্দর নিয়ে বাঁচার ব্রত
তাহলে সুন্দরতা তোমার ধর্ম ও বর্ম
ক্ষনিকের যাপন যাত্রায় হাঁটু মুড়ে বসি
মৌন সম্মতি ছিল বসন্ত সমাগমে
আত্মসমর্পনে ও এত সুখ?
এখন দূরে যাক হিসেব-নিকেশ
দূরে যাক মন খারাপের কাল
বৃষ্টি ছড়া বৃষ্টির গল্প বলো
তৃষ্ণার্ত চোখে তাকিয়ে দেখি
প্রশমিত আলোয় সুন্দর থেকে
সুন্দরতম হয়ে উঠছো তুমি।।

Comments
Post a Comment