কবি কুশল মৈত্র
দুটি কবিতায়
কবি কুশল মৈত্র
সীমান্ত
ঘুমন্ত মাইলস্টোনগুলি জেগে রয়েছে আজও
ইট, বালি, সিমেন্টের শহর মাঝে
প্রসন্নতা বিরাজ করে
ল্যাম্পপোস্টের ফ্যাকাশে আভায়
কাঁটাঝোপ আজও দেখতে পাই—
রক্তমাখা মুখের প্রতিচ্ছবি জলছবি মাঝে
সীমান্ত সন্ধা জেগে রয়েছে
ভেসে যাচ্ছে লাল রক্তস্রোতা নদী
শোকসন্তপ্ত পরিবার ভেসে উঠেছিল সেদিন
সীমান্ত শুয়ে লাশের বিছানায়—
রোদন
ঘূর্ণমান সময়ের দলিল আবর্তে
বেঁচে রয়েছি জীবাশ্মের অন্তরালে
অক্ষরবৃত্ত ঘিরে রয়েছে চলতি বাজার পথে
নোঙর সাজিয়ে রেখেছি দাবাড়ুর চোখে
পরিযায়ী ভাষা এখন পাখিতে উহ্য হয়ে
খেটে খাওয়া মানুষকে সাজিয়ে দিয়েছে পরিখায়
স্মৃতির জাদুঘরে সবই ছিল ভোগ্য
এখন পণ্য সমাজের অসুখ অসুখ বাতিক
নষ্ট নীড়ের দিকে চাহনি খুনি দৃশ্যপট
সবই প্রকাশ্যে বেগমান নষ্ট বিব্রত সময়াভিমুখে।

Comments
Post a Comment