কবি শোভা চন্দ

                            দুটি কবিতায়                                 কবি শোভা চন্দ

বিবর

অরণ্য চোয়ানো মিহি জ‍্যোৎস্নায়
তোমাকে দেখতে চাই।
তোমার ব‍্যথিত বক্ষে ঘন অন্ধকার চূর্ণ করে
আলোর প্রদীপ জ্বালাবো।
যারা উচ্ছেদ করছে বনভূমি,
সেখানে পুঁতে দেবো বীজ।
শূন্য ধূ ধূ মাঠের বুকে ফলাবো সোনার ফসল
আনন্দে  দুলে উঠবে আমার কোঁচড়।
প্রগাঢ় ভালোবাসা নিয়ে  দুজনের দিকে
চেয়ে থাকে রোদমাখা উৎসুক দিগন্ত।
ভরাট হবে জীবনের যন্ত্রণার বিবর।

ময়াল সাপ

আঠারো বছর ময়াল সাপের মতো
আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রক্ত চোষে! 
আমার শব্দেরা তার বিবেক স্নান করায়,
তবুও মধ‍্যাহ্ন বয়সে আরষ্ঠ শীতের দুপুরে
আমাদের মাঝখানে।

আয়ু থেকে খসে যায় এক একটি দিন-
আজ ও ঈর্ষার দোলনায় ঝোলে!
রাংতায় মোড়া মন।

কোন সুসমাচার কানে ঢোকেনা
চুপে চুপে গাঢ় অন্ধকার গ্রাস করে।

পরিচ্ছন্ন ভোরের আকাশ তাকে দেখলে
ভীষণ ভয় পায়,
হাতের শাঁখার মতো পূর্ণিমা মনের চৌকাঠে
হেলান দেয়না।

Comments

Popular posts from this blog

কবি প্রদীপ্ত সামন্ত

কবি মণিশঙ্কর

কবি দেবাশিস মন্ডল