কবি রাজকুমার সেখ
কবি রাজকুমার সেখ
কোন ঢেউ-এ ভাঙে বুক
এসো একটা বিকেল লিখে রাখি
একটি ডালে দুটি পাখি
আর মুঠোয় ভরে রাখা বিষন্ন দুপুর
খুঁজে ফেরে কাকে?
আমার বুকের ভাঙা ডালে
এত নদী ঢেউ
অশ্রু বলে দেয়
এ বিকেল আমার নয়
ছেঁড়া পাপড়িতে কি কবিতা লেখা যায়?
আমার কান্না দিয়ে লিখে রাখি একুশ
আমাকে দাও সেই একুশের ভোর আমাকে দাও সেই রক্তের দাগ মাটির ঘামে মিশে গেছে আমার বাংলা আমার মা আঁচল পেতে বাংলা অক্ষর রাখে বিছিয়ে
এ কোন রোদ
শুকিয়ে যায় সাতক্ষীরার বিল
বাংলা আমার
বাংলা ভাষা
দাও আমাকে ফিরিয়ে।

Comments
Post a Comment