কবি শংকর চক্রবর্তী
একক কবিতায়
কবি শংকর চক্রবর্তী
চাঁদ
শান্ত পাহাড়ের কাছে উচ্চতা চেয়েছো তুমি---সমস্তরকম নেশা ও ধংসের মতো আফিমের কোলে বসেছিলে হঠাৎ-ই বিকেল নেমে এল রাশি রাশি কদমের পাপড়ি ছড়িয়ে পড়ে সরু ফুটপাথে মাথা উঁচু করে দেখে নিলে নিশ্চিন্ত গাছের মায়া পাহাড়ও উঁচুতে ওঠে আরও এক ঊর্ধ্বমুখী ঘুড়ি আজ সত্যিই চাঁদ হয়ে গেল

শান্ত পাহাড়ের কাছেই উচ্চতা পেতে চাই । আমাদের মতো ছা পোষা গেরস্ত কবি । স্বপ্নাতুর চোখে দেখি তুষার মৌলি গর্বোদ্ধত গিরি শ্রেণী । ছেঁড়া কাঁথায় শুয়ে অন্ত্যোদয় কবি অলীক কৃপা লাভের আশায় আফিমের নেশার মতো ধ্বংসের চোরাবালিতে ডুবে যাই । সরু ফুটপাথের আস্তানায় নিশ্চিন্ত গাছের মায়ায় কবির অলীক স্বপ্নগুলি ঊর্ধ্বমুখী ঘুড়ি হয়ে উঠে যায় শান্ত পাহাড়ের মাথায় । তারপর মিথ হয়ে ঝুলতে থাকে চাঁদ হয়ে !
ReplyDelete